মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

শাহরুখ আর সালমান আমার গডফাদার: রাখি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত কখন কী করেন, আর কখন কী বলেন, তা অনেক সময় নিজেও বুঝতে পারেন না। এ নিয়ে বিতর্ক যেন তার পিছু ছাড়ে না। একটা না একটা বিতর্ক সৃষ্টি করবেনই। 

সম্প্রতি অভিনেত্রী তামান্না ভাটিয়া ও নোরা ফাতেহিকে আক্রমণ করে বসেন। এবার গানের প্রমোশনে এক পডকাস্ট শোয়ে অতিথি হিসাবে এসেছিলেন রাখি সাওয়ান্ত। 

সেখানে অভিনেত্রী নিজেকে বলিউড ইন্ডাস্ট্রির কন্যা বলে উল্লেখ করেন। এর পাশাপাশি তিনি এও বলেন, আমার নিজের কেউ নেই। ফারহা খান তার সুগার মাম্মি। আর শাহরুখ ও সালমান খান তার গডফাদার।

সালমানকে গরিবদের মসিহা বলে অভিহিত করেন অভিনেত্রী। মায়ের ক্যানসারের চিকিৎসার জন্য ভাইজান নাকি টাকা দিয়েছিলেন রাখিকে। অভিনেত্রী বলেন, আমার কাজ ছিল না বলে আমাকে বিগ বস-এ যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন সালমান। মায়ের  চিকিৎসার জন্যও টাকা দিয়েছিলেন। 

তিনি বলেন, দীপাবলিতে ফারহা খান আমায় ওয়াশিং মেশিন থেকে শুরু করে ঘরের সব জিনিসপত্র দিয়েছে। ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ত বাড়িতে। দেয়ালের আস্তরণ খসে পড়তে শুরু করেছিল। ফারহা ম্যাম দায়িত্ব নিয়ে বাড়ির ভোলপাল্টে দিয়েছিলেন। অভিনেত্রী বলেন, ফারহা ম্যাম আমার বাড়ি আবার নতুনভাবে তৈরি করে দিয়েছেন। আমি ম্যামের কাছে চিরকৃতজ্ঞ। ওরা ছাড়া আমার আর কেউ নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit