বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

নোয়াখালীতে ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী জিলা ঘাট থেকে সার গুলো আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচার চেষ্টার খবর পেয়ে উপজেলার চর তোরাব আলী জিলা ঘাটে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে সারের কোন মালিক পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে পাচারের জন্য ৩০০শত বস্তার ওপরে সার ট্রলার বোঝাই করা হয়। পুলিশ আসার খবর পেয়ে পাচারকারীরা সটকে পড়েন। শনিবার বেলা ১১টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এখন পর্যন্ত তারা সারের কোন মালিক খুঁজে পায়নি। এমনকি সারের মালিকানা দাবি করে কেউ আসেনি।  

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া আরও বলেন, আনমুানিক ৩শত বস্তা সার আটক করা হয়েছে। সারের মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি। ইউরিয়া সার কোথায় থেকে ট্রলারের মধ্যে আনলো, কোথায় নিয়ে যাবে। প্রাথমিক ভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
 

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৫,/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit