বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা

ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাসে নিন্দা ঢাকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : ফিলিস্তিনের পশ্চিম তীরে তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের লক্ষ্যে ইসরায়েলি নেসেট কর্তৃক সম্প্রতি খসড়া আইন অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বাংলাদেশ পুনর্ব্যক্ত করছে যে, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।”
 
বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং সংশ্লিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব, বিশেষত প্রস্তাব ২৩৩৪-এর সুস্পষ্ট লঙ্ঘন করে ইসরায়েল পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের সম্প্রসারণের মাধ্যমে তার বেআইনি দখলদারিত্ব অব্যাহত রেখেছে।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ২২ অক্টোবর ২০২৫-এর উপদেষ্টা মতামতকেও স্বাগত জানিয়েছে। এই মতামতে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতা, যার মধ্যে যুদ্ধের অস্ত্র হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞা রয়েছে, তা তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে। এর মধ্যে রয়েছে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অধিকার।” সূত্র: বাসস।  

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit