বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

ভারত সিরিজের মাঝেই স্কোয়াডে ব্যাপক রদবদল অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে দুই ফরম্যাটের সিরিজে ভারতকে আতিথ্য দিচ্ছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ বাকি থাকতেই স্বাগতিকরা চলমান ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। মূলত ভারতের সঙ্গে খেললেও অস্ট্রেলিয়ার নজর আসন্ন অ্যাশেজ সিরিজে। যার জন্য তারা ক্রিকেটারদের লাল বলের ঘরোয়া ক্রিকেটে প্রস্তুতির জন্য পাঠাচ্ছে। ফলে ভারত সিরিজে অবশিষ্ট ওয়ানডে ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টিতে ক্রিকেটাররা থাকবেন যাওয়া-আসার মধ্যে।

গতকাল (বৃহস্পতিবার) দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী ভারতকে ২ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে শুভমান গিলের দল ৯ উইকেটে তোলে ২৬৪ রান। তাদের পক্ষে রোহিত শর্মা সর্বোচ্চ ৭৩, শ্রেয়াস আইয়ার ৬১ এবং অক্ষর প্যাটেল ৪৪ রান করেন। অজিদের হয়ে অ্যাডাম জাম্পা ৪ ও জাভিয়ের বার্টলেট শিকার করেন ৩ উইকেট। জবাবে ম্যাথু শর্টের ৭৪ ও কপার কনলির ৬১ রানে ভর করে ২২ বল এবং ২ উইকেট হাতে রেখেই গন্তব্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। আর্শদীপ-হারশিত ও ওয়াশিংটন নেন ২টি করে উইকেট।

সিডনিতে আগামীকাল (শনিবার) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। ওই ম্যাচের আগে ওয়ানডে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে ব্যাটার মার্নাস লাবুশেনকে। তার পরিবর্তে ডাকা হয়েছে জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুনেম্যানকে। নিউ সাউথ ওয়েলসের পেস অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডসের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। এ ছাড়া কুনেম্যানকে প্রথম ওয়ানডের পর ছেড়ে দেওয়া হয়েছিল। আবারও ডাকা হলো এই বাঁ-হাতি স্পিনারকে। এদিকে, অফফর্মের কারণে মাঝে দলের বাইরে থাকা লাবুশেন ডাক পান ইনজুরিতে ছিটকে যাওয়া ক্যামেরন গ্রিনের বদলি হিসেবে।

অ্যাশেজের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার দীর্ঘতম সংস্করণের টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে খেলছিলেন লাবুশেন। আবারও তিনি সেই দলে যুক্ত হতে যাচ্ছেন। ওই প্রতিযোগিতায় খেলছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথও। তারা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেই। সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডেও কয়েকটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। আগে ঘোষিত স্কোয়াডে থাকা পেসার জশ হ্যাজলউড প্রথম দুই ম্যাচ এবং শন অ্যাবট তিন ম্যাচ পরই জাতীয় দল ছাড়বেন। ইনজুরি কাটিয়ে তৃতীয় ম্যাচ থেকে টি-টোয়েন্টি দলে যুক্ত হবেন গ্লেন ম্যাক্সওয়েল। এ ছাড়া বেন দারউইশ চতুর্থ-পঞ্চম, জশ ফিলিপ সিরিজের সব ম্যাচ এবং মাহলি বেয়ার্ডম্যানকে তৃতীয় ম্যাচ থেকে ডাকা হয়েছে।

ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ক্যানবেরায় ২৯ অক্টোবর থেকে। এরপর যথাক্রমে ৩১ অক্টোবর মেলবোর্ন, ২ নভেম্বর হোবার্ট, ৬ নভেম্বর গোল্ডকোস্ট ও ৮ নভেম্বর ব্রিসবেনে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অজিদের টি-টোয়েন্টি দলে বেয়ার্ডম্যানের ডাক পাওয়া কিছুটা অবাক করেছে। গত বছর অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে খেলেছিলেন ২০ বছর বযসী এই পেসার।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড 

মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, মাহলি বেয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচ), জাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডারউইশ (শেষ দুই ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজলউড (প্রথম দুই ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit