বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

নিউজিল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিতে ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত।

এর আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। তবে একটি করে ম্যাচ বাকি থাকায় পয়েন্ট তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল কারা হবে; সেটা এখনো ঠিক হয়নি। তাই সেমিফাইনালে কোন দল কাদের বিপক্ষে খেলবে, সেটাও জানা যায়নি।

বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়ালের জোড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৪০ রানের পাহাড় গড়ে স্বাগতিক ভারত। দলের হয়ে ১৩৪ বলে ১৩টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১২২ রান করেন প্রতীকা রাওয়াল। ৯৪ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১০৯ রান করেন স্মৃতি মান্ধানা।

৫৫ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৭৭ রান করে অপরাজিত থাকেন জেমিমা। ৪৪ ওভারে ৩২৫ রানের টার্গেঠ তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৭১ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। বৃষ্টি আইনে ৫৩ রানে জয় পায় ভরত। 

 

 

আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit