শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

যোগ করা সময়ের গোলে জিরোনাকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শনিবার (১৮ অক্টোবর) জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয়ে গোল দুটি করেছেন পেদ্রি ও আরাহো। জিরোনার হয়ে একটি গোল শোধ করেন অ্যাক্সেল উইটসেল।

ইনজুরি আক্রান্ত বার্সা। দলে নেই  রাফিনিয়া, লেওয়ানডস্কি, গাবি, দানি ওলমো, টের স্টেগেন, গার্সিয়ার মতো তারকারা। কিন্তু এরপরও এদিন আধিপত্য করে খেলেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় তারা। তবে লক্ষ্য বরাবর ছিল মাত্র ৬ শট।

 
এদিন ম্যাচ শুরুর ১৩তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। লামিন ইয়ামালের পাস পেনাল্টি এরিয়ায় পেয়ে দারুণ এক শটে গোল আদায় করে নেন পেদ্রি। তবে সমতায় ফিরতে দেরি করেনি জিরোনাও। মার্তিনেজের ক্রস বাইসাইকেল কিকে বার্সার জালে জড়ান অ্যালেক্স উইটসেল। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের পুরোটায় আক্রমণে দাপট দেখিয়েও আর গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। ম্যাচ এগোচ্ছিল নিশ্চিত ড্রয়ের দিকে। তবে ত্রাণকর্তা হয়ে উদ্ধার করলেন আরাহো।

শেষ বাঁশি বাজার এক মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন ৮২তম মিনিটে মাঠে নামা এ ডিফেন্ডার। তাতে রোমাঞ্চর এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। ৯ ম্যাচে সপ্তম জয়ে ২২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে উঠে এসেছে কাতালানরা। তাদের তুলনায় এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৫,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit