সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল ইংরেজিতে ‘ধন্যবাদ’ জানাতেই প্রযোজককে ধমক প্রসেনজিতের ৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট বর্ণাঢ্য আয়োজনে ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত শচীনের ৪টি রেকর্ড ভাঙার পথে কোহলি বড়পুকুরিয়া কয়লা খনির ইনফ্লুয়েন্স যোনের বাইরে অবস্থিত গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন  সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি নিজেকে সেরা বলতে নারাজ কোহলি

ঊর্ধমুখী পেঁয়াজ-মরিচ-রসুনের দর, স্বস্তি ফিরেছে মাছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করেছে। সপ্তাহ গড়ালে যোগান আরও বাড়বে। তখন দাম কমবে— এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। তবে পেঁয়াজ-মরিচ-রসুনের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। বোতলজাত সয়াবিন রাখতে খানিকটা আগ্রহ কমিয়েছে ব্যবসায়ীরা। মাছের বাজার তুলনামূলক স্বস্তির পথে।

বাজারে প্রতিকেজি বোয়াল ৮০০-১০০০ টাকা, কোরাল ৮৫০-৯০০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, চাষের রুই ৩০০-৪৫০ টাকা ও কাতল ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১৮০ টাকা, চাষের পাঙাশ ২০০ টাকা, চাষের ট্যাংরা ৬০০ টাকা, এবং পাবদা ও শিং ৪০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, আর সোনালি মুরগির জন্য গুণতে হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। লাল লেয়ার কেজি প্রতি ৩২০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়।

ব্যবসায়ীদের ঘোষিত নতুন দরের সয়াবিন বাজারে আসেনি। ভোজ্যতেল আগের দামেই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৯ টাকায়। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের জন্য গুনতে হচ্ছে ৯২২ টাকা। চড়া দাম থেকে কিছুটা কমেছে সবজির দাম। তবে, এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। দু-এক জাতের সবজি ৬০ থেকে ৭০ টাকা কেজিতে মিললেও, মানভেদে বেশিরভাগ সবজির জন্য গুণতে হবে ৮০ থেকে ১০০ টাকা। শিম, কপিসহ বেশকিছু আগাম শীতকালীন সবজির দেখা মিললেও, দাম নাগালে নেই। কেজিতে ২০ টাকা বৃদ্ধি পেয়ে এক কেজি কাঁচা মরিচের জন্য দাম পড়ছে ২২০ টাকা। সিম ও তাল বেগুনের কেজিও দুইশো ছাড়িয়ে। 

মৌসুমের শেষ পর্যায়ে এসে ধীরে ধীরে বাড়ছে পেঁয়াজের বাজার। গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ টাকা বেড়েছে এক কেজি দেশি পেয়াজের দাম ৮০ টাকা। আর কেজিতে ১০ টাকা বেড়েছে আমদানি করা রসুনের, গুণতে হবে ১৬০ টাকা।   অস্থিরতা দেখা গেছে ডালের বাজারে। চিকন দানার দেশি মশুর ডালের জন্য বাড়তি গুণতে হবে ১০ থেকে ১৫ টাকা। মিলছে ১৬০ টাকা কেজিতে।

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit