বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

নবির শেষের ঝড়ে বড় সংগ্রহ পেল আফগানিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচে হারের পর শেষ ম্যাচে চার পরিবর্তন নিয়ে একয়াদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন-মুস্তাফিজ বিহীন বোলিং আক্রমণের বিপক্ষে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। তবে তিন টপ অর্ডার ব্যাটারকে ফেরানোর পর দ্রুত উইকেট তুলে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তুস শেষদিকে এসে রীতিমতো ঝড় তোলেন মোহাম্মদ নবি। তার অপরাজিত ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান।

আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেছেন ইব্রাহিম জাদরান। দুই ওপেনার ইব্রাহিম ও রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে দারুণ শুরু করে আফগানিস্তান। ফিফটির পথে থাকা গুরবাজকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন তানভির ইসলাম। ৪২ রান করা এই ওপেনার ফিরলে ভাঙে ৯৯ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সেদিকুল্লাহ অটল। ২৯ রান করছেন তিনি। ১৭৩ রানে অটল আউট হওয়ার পর ধস নামে আফগানদের ইনিংসে। সাইফ হাসানের দুর্দান্ত স্পেলে দুইশর আগেই ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে শেষদিকে আবারো ঝড় তোলেন নবি। একাই ইনিংসের মোড় ঘুরিয়ে দেন। শেষ দুই ওভারে তুলেন ৪৪ রান। নিজের ফিফটি করেন মাত্র ৩৫ বলে। তাতে বড় সংগ্রহ পায় তার দল।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit