বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

‘ইহুদিদের পুঁতে ফেল’ স্লোগান দেয়া অক্সফোর্ড শিক্ষার্থী গ্রেফতার!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বুধবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা স্থানীয় সময় বুধবার সকালের দিকে ২০ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে। 

গত শনিবার মধ্য লন্ডনে একটি বিক্ষোভের তদন্তের অংশ হিসেবে ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়। এদিকে দ্য টেলিগ্রাফ আরও জানিয়েছে, ব্যালিওল কলেজের (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত) দর্শন, রাজনীতি এবং অর্থনীতির ছাত্র স্যামুয়েল উইলিয়ামসকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে।
 
যদিও গ্রেফতার হওয়া ছাত্র উইলিয়ামসই কি না, তা নিশ্চিত করেনি পুলিশ। বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘গত ১১ অক্টোবর, শনিবার মধ্য লন্ডনে প্যালেস্টাইন কোয়ালিশনের বিক্ষোভ থেকে ধারণ করা স্লোগানের তদন্তকারী কর্মকর্তারা একজনকে গ্রেফতার করেছে। জাতিগত বিদ্বেষ উসকে দেয়ার সন্দেহে ১৫ অক্টোবর, বুধবার অক্সফোর্ডশায়ারের একটি ঠিকানা থেকে ২০ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি এখনও পুলিশ হেফাজতে আছেন।’
 
সূত্র: দ্য টেলিগ্রাফ

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit