বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

আফগানিস্তানে ফের হামলা, কিছুক্ষণ পরই ‘যুদ্ধবিরতি’ ঘোষণা পাকিস্তানের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, ‘তালেবানের অনুরোধে, আজ (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য, উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে, পাকিস্তান সরকার এবং আফগান তালেবান সরকারের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

আরও বলা হয়েছে, ‘এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক সংলাপের মাধ্যমে এই জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যার একটি ইতিবাচক সমাধান খুঁজে বের করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবে।’পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 
 
এর আগে রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভি নিউজ জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশ এবং রাজধানী কাবুলে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে। 
 

 

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তালেবান আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ আস্তানা ধ্বংস করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী আফগান তালেবানদের গুরুত্বপূর্ণ আস্তানাগুলোতে সফলভাবে হামলা চালিয়েছে।’ 
 
এতে আরও বলা হয়, ‘আফগানিস্তানের কান্দাহার প্রদেশে এই নির্ভুল হামলা চালানো হয়। এতে আফগান তালেবান ব্যাটালিয়ন নম্বর ৪ এবং সীমান্ত ব্রিগেড নম্বর ৬ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। কয়েক ডজন বিদেশি এবং আফগান কর্মী নিহত হয়।’ 
 
পরবর্তী এক আপডেটে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি জানায়, কাবুলেও হামলা চালানো হয়েছে। তবে আফগান প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit