বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল নারীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির পিকআপ ভ্যান চাপায় এক সিএনজি চালিত অটোরিকশা আরোহী নারী নিহত হয়েছেন। এ সময় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ অন্তত ৩ জন আহত হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে চৌমুহনী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।নিহত হাসিনা আক্তার (৫৫) চাটখিল উপজেলার শোশালিয়া গ্রামের মৃত হুমায়ুন কবিরের স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে সিএনজি চালতি অটোরিকশা করে হাসিনা আমিন বাজার থেকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। ওই সময় অটোরিকশা চৌমুহনী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় পৌঁছলে নোয়াখালী গ্রামী একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যানটি তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালিত অটোরিকশা ধুমড়ে মুছড়ে যায়। এতে সিএনজি যাত্রী হাসিনাসহ আরো ৩ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, ঘটনার পর পরেই পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit