বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

অস্ট্রেলিয়া সিরিজে ঐতিহাসিক রেকর্ড গড়ার সামনে কোহলি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ব্যাটিং তারকা আগামী অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলির দিকে আবারও সবার নজর থাকবে। ক্রিকেটপ্রেমীরা প্রত্যাশা করছেন, কোহলি এই সিরিজে আরও একবার আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে নিজের নাম উজ্জ্বল করবেন।

চ্যাম্পিয়নস ট্রফির পর ভারতের জার্সিতে ফিরছেন কোহলি, এবং তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ তার জন্য তিনটি বিরল রেকর্ড গড়ার সুযোগ নিয়ে এসেছে।

১. ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক

বর্তমানে কোহলির সংগ্রহ ১৪,১৮১ রান। তিনি মাত্র ৫৪ রান করলে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে (১৪,২৩৪ রান) পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে আসবেন। কোহলির গড় ৫৭-এর বেশি, যা ১০ হাজারের বেশি রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। 

২. হোয়াইট-বল ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক

কোহলির সামনে আরেকটি বড় সুযোগ হলো সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে + টি-টোয়েন্টি) সর্বোচ্চ রান সংগ্রাহকের কীর্তি গড়া। বর্তমানে তার রান ১৮,৩৬৯। মাত্র ৬৮ রান করলে তিনি শচীন টেন্ডুলকারের (১৮,৪৩৬ রান) রেকর্ড ভেঙে হোয়াইট-বল ক্রিকেটের ইতিহাসে শীর্ষে পৌঁছাবেন।

৩. ওয়ানডেতে ১৫০০ বাউন্ডারির ক্লাব

অস্ট্রেলিয়া সিরিজে কোহলির সামনে আরও এক অনন্য কীর্তি রয়েছে। এখন পর্যন্ত তিনি ওয়ানডেতে ১৩২৫টি চার এবং ১৫২টি ছয় মেরেছেন, মোট ১৪৭৭ বাউন্ডারি। মাত্র ২৩টি বাউন্ডারি মারলেই কোহলি ১৫০০ বাউন্ডারির ক্লাবে নাম লিখাবেন। এর আগে এই কীর্তি গড়েছেন শুধুমাত্র শচীন টেন্ডুলকার ও সনাথ জয়াসুরিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit