বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো

২০২৭ বিশ্বকাপে খেলতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : শেষ দুই বছর ধরে ওয়ানডে ফরম্যাটে খেলা যেন ভুলেই গেছে বাংলাদেশ। জয় আসছে কালেভদ্রে। এমন পারফর্ম্যান্স মনে করিয়ে দিচ্ছে চলতি শতাব্দির শুরুর দিকের কথাও। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলাটাও পড়ে গেছে চ্যালেঞ্জের মুখে। 

আইসিসির নিয়ম অনুযায়ী ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের সামনে সময় র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে উঠে আসার। সেটা না করতে পারলে বাছাইপর্বে খেলতে হবে দলকে।

২০২৭ বিশ্বকাপে খেলবে ১৪টি দল। ৮ দল খেলবে সরাসরি, বাকি ৬ দল আসবে বাছাইপর্ব থেকে। মাত্র ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বর স্থানে অবস্থান করার ফলে সরাসরি খেলা নিয়ে সংশয় জেগেছে।

আফগানিস্তান সিরিজের পর বাংলাদেশ আতিথ্য দেবে ওয়েস্ট ইন্ডিজকে। এরপর পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে সিরিজ হওয়ার সম্ভাবনা আছে।

নির্বাচিত সরকার ক্ষমতায় এলে আসতে পারে ভারতও। সে সব সিরিজে জিততে, পাশাপাশি শ্রীলঙ্কা, আফগানিস্তান বা পাকিস্তানের মতো দলকেও বাজে পারফর্ম করতে হবে। তাহলেই আগামী বিশ্বকাপের আগে বাছাইপর্বের ঝক্কি এড়াতে পারবে বাংলাদেশ।

 

 

কিউএনবি/রাজ/১২ অক্টোবর ২০২৫/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit