সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

বিশ্বব্যাপী পোরশের বিক্রি কমেছে ৬ শতাংশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : চলতি বছর বিশ্বব্যাপী পোরশের গাড়ি বিক্রি ৬ শতাংশ কমেছে। জার্মান গাড়ি নির্মাতা ফক্সওয়াগন গ্রুপ জানিয়েছে, চীন ও ইউরোপের বাজারে কম চাহিদা এই পতনের প্রধান কারণ।

এই সময়ে পোরশে বিশ্বব্যাপী মোট ২ লাখ ১২ হাজার ৫০৯টি গাড়ি সরবরাহ করেছে। শুধু চীনে গত বছরের তুলনায় সরবরাহ কমেছে ২৬ শতাংশ, যা সংখ্যায় ৩২ হাজার ১৯৫ ইউনিট।

পোরশের বিবৃতি অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে উত্তর আমেরিকায় পোরশের বিক্রি ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৪৪৬ ইউনিটে। অন্যদিকে, নিজ দেশ জার্মানিতে পোরশের বিক্রি ১৬ শতাংশ কমেছে। ইউরোপের অন্যান্য দেশ (জার্মানি বাদে) মিলিয়ে বিক্রি ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫০ হাজার ২৮৬ ইউনিট।

জার্মান এই বিলাসবহুল ব্র্যান্ডটি গত মাসে জানিয়েছিল, চীনা বাজারে তীব্র প্রতিযোগিতা, দুর্বল চাহিদা এবং যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে তারা চলতি বছরের বিক্রির পূর্বাভাস নিম্নমুখী নামিয়ে এনেছে।

সূত্র- আনাদোলু

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৫,/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit