শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

কলকাতার ছবিতে না থাকার কারণ জানালেন তানজিন তিশা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ Time View

বিনোদন ডেস্ক : দুই মাস আগে গুঞ্জন উঠেছিল, টালিউডের একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশার। ‘ভালোবাসার মরশুম’ নামের সেই ছবিতে তার বিপরীতে অভিনয় করার কথা ছিল বলিউড তারকা শারমন যোশির। সিনেমাটি পরিচালনা করছেন এম এন রাজ। একই সময়ে খবর আসে, তিশা বাংলাদেশের একটি বড় বাজেটের সিনেমা ‘সোলজার’-এ অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন, যেখানে নায়ক শাকিব খান। শেষ পর্যন্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে নিশ্চিত করা হয়—তানজিন তিশাই হচ্ছেন ‘সোলজার’-এর নায়িকা।

প্রথমে দুই ছবির শুটিং সময়সূচি প্রায় একসঙ্গে পড়ে যাওয়ায় তিশার সামনে তৈরি হয় কঠিন সিদ্ধান্তের মুহূর্ত। শেষ পর্যন্ত তিনি নিজের দেশের প্রজেক্টকেই অগ্রাধিকার দেন। ফলে ‘ভালোবাসার মরশুম’ ছেড়ে দেন ‘সোলজার’-এর জন্য। তানজিন তিশা বলেন, ‘দুটো সিনেমার শুটিং শিডিউল একই সময়ে ছিল। আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হোক। আর শাকিব খানের মতো তারকার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি।’ 
 
এর আগেও শাকিব খানের বিপরীতে ‘প্রেমিক’ সিনেমায় অভিনয়ের কথা ছিল তানজিন তিশার। রায়হান রাফি পরিচালনা করার কথা ছিল সেই ছবিটি, তবে সেটির শুটিং শুরুই হয়নি। অবশেষে ‘সোলজার’-এর মাধ্যমে বাস্তবে রূপ নিচ্ছে সেই বহুল প্রতীক্ষিত জুটি। ভারতের সিনেমায় অভিনয়ের জন্য তানজিন তিশার ভিসা প্রয়োজন ছিল, কিন্তু শুটিং ঘনিয়ে এলেও তিনি ভিসা পাননি। পরে আর চেষ্টা করেননি। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিশা বলেন, ‘আমি বাংলাদেশের মেয়ে। আমার কাছে আগে বাংলাদেশ। তাই ‘সোলজার’-ই আমার প্রথম পছন্দ।’

এরই মধ্যে শুরু হয়েছে ‘সোলজার’-এর শুটিং, এতে অংশ নিয়েছেন তানজিন তিশা। আগামী ১১ অক্টোবর শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। দেশপ্রেমের গল্পে নির্মিত এই সিনেমার পরিচালক সাকিব ফাহাদ জানিয়েছেন, ছবিটি মুক্তি পাবে বছরের শেষ দিকে অথবা আগামী বছরের দুই ঈদের মধ্যবর্তী কোনো সময়ে। পরিচালক সাকিব ফাহাদ বলেন, ‘দিন শেষে আমাদের গল্পটা আশার—যত সংকটেই পড়ি না কেন, আমরা আশাবাদী থাকি, সেই বার্তাই থাকবে ছবিতে।’

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit