বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো ফরমাল চার্জ দাখিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই চার্জ দাখিল করা হয়। এর একটিতে শেখ হাসিনাসহ ১৭ এবং অপরটিতে শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের অভিযোগে ২টি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে ১টিসহ মোট ৩টি ফরমাল চার্জ দাখিল হয়েছে।’

প্রদত্ত ফরমাল চার্জগুলো হলো:
১. গুমের (টিএফআই) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ।
২. গুমের (জেআইসি) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ।
৩. জুলাই আন্দোলনে রামপুরায় বিজিবির গুলির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে ৬টি অভিযোগ।

এর আগে ৬ অক্টোবর চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, খুব সহসাই এ সপ্তাহের মধ্যে এটার বেশ অনেকগুলো ঘটনার কথা বলেছি। অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজকে এ ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না।

তদন্ত শেষ হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘গুমের মামলা তো অনেক। সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এটা যেহেতু জটিল (কমপ্লেক্স) মামলা, সে জন্য খুব খুঁটিনাটি বিষয় চেক করছি। তদন্তের রিপোর্ট এই সপ্তাহে পেয়ে যাবেন।’

কিউএনবি/অনিমা/৮ অক্টোবর ২০২৫,/দুপুর ১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit