ডেস্ক নিউজ : প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের সাজা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল। এর ভিত্তিতে আজ রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।
কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২৬,/রাত ১০:০৭