রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার বা সোফার পেছনে আইনবহির্ভূতভাবে পতাকা প্রদর্শন করা থেকে বিরত রাখার জন্য নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। 

এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট দায়ের করেন আইনজীবী শরিফ সরকার। রিটের পক্ষে শুনানি করেন এইচ এম সানজিদ সিদ্দিকী।

শুনানি শেষে আদালত রুল দিয়েছেন। রুলে পতাকা পেছনে রেখে সরকারি কর্মকর্তারা সামনে অবস্থান করছেন বা তাদের চেয়ারের পেছনে পতাকা প্রদর্শন করছেন, এই ধরনের পতাকার ব্যবহার কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

অন্তর্বর্তী আদেশে সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত অফিসের কর্মকর্তা-কর্মচারীরা যাতে তাদের চেয়ার বা সোফার পাশে আইনবহির্ভূতভাবে পতাকা প্রদর্শন না করেন, তা থেকে বিরত রাখার জন্য নির্দেশনা দিয়েছেন আদালত।

রিটকারীর আইনজীবী বলেন, তিন সদস্যের কমিটি করার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা দিয়েছেন আদালত। কমিটিতে একজন জুডিসিয়াল অফিসার, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি এবং সরকারি একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে রাখতে বলা হয়েছে। তারা ৬০ দিনের মধ্যে একটি প্রতিবেদন দেবেন, জাতীয় পতাকার বিধি অনুসরণ করে অফিসকক্ষে যে জাতীয় পতাকাগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলো প্রদর্শন করা হচ্ছে কিনা।

সানজিদ সিদ্দিকী জানান, সম্প্রতি সরকারি বিভিন্ন অফিসে কর্মকর্তারা তাদের টেবিলের পেছনে বা চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন করছেন। তারা জাতীয় পতাকা রেখে চেয়ারের সামনে অবস্থান করছেন। এভাবে চেয়ার বা টেবিলের পাশে জাতীয় পতাকা প্রদর্শন করা আইনবহির্ভূত।

তিনি বলেন, জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২-এ ১৫ ধরনের ব্যক্তি তাদের দফতরে, বাসস্থানে এবং গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করতে পারবেন। কিন্তু দেখা যায়, সরকারের বিভিন্ন অধীনস্থ অফিস, বিশেষ করে সচিবালয়ের অধীনস্থ অফিস ও করপোরেশনের কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে তাদের চেয়ারের পেছনে একটি পতাকা প্রদর্শন করছেন। সর্বদাই পতাকা প্রদর্শন করেন। এই প্রদর্শনের সুযোগ আইনে রাখা হয়নি।

সানজিদ সিদ্দিকী আরও বলেন, পতাকা বিধিমালায় বলা আছে, জাতীয় পতাকা যখন কোনও ভবনে প্রদর্শন করা হবে, তখন এটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রদর্শন করতে হবে। জাতীয় পতাকা ফ্রি-ফ্লোটিং হতে হবে। মানে, আপনি যখন এটি উত্তোলন করবেন, তখন এটি উড়ন্ত অবস্থায় থাকতে হবে। কিন্তু যে পতাকা প্রদর্শন করা হচ্ছে, আপনারা দেখবেন, এটি একটু বেন্ড করে, কার্ভ করে, শুধু পতাকাটি পেছনে রেখে তিনি সামনে অবস্থান করছেন।

কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২৬,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit