সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ সিনেমা হলের আধুনিকায়ন ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার সিনেমা না দেখে শুধু শব্দ শুনলেও কি গুনাহ হবে? ইসলাম কী বলে বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার দুর্গাপুরে শারদীয় পুজাকে নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন বাংলাদেশ না চাওয়া জামায়াত বলছে, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি: রাশেদ খাঁন

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবলে দীর্ঘ পথচলার পর নিজের ক্যারিয়ারের শেষ ঠিকানা জানিয়ে দিলেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ইতালির ফুটবলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও দেশটির মানুষের ভালোবাসায় মুগ্ধ এই ফরোয়ার্ড জানিয়েছেন, শেষ পর্যন্ত ইতালিতেই বুটজোড়া তুলে রাখতে চান তিনি।

পালের্মো দিয়ে ইতালিতে পেশাদার ফুটবলের যাত্রা শুরু। এরপর জুভেন্টাস হয়ে বর্তমানে রোমায় খেলছেন দিবালা। গত ১৪ বছরে ইতালি হয়ে উঠেছে তার ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ। তাই এই দেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে ফুটবলকে বিদায় জানানোর কথা ভাবছেন না ৩২ বছর বয়সি এই তারকা।

এদিকে আট বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে রোমা। ২০১৮-১৯ মৌসুমের পর আবারও ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে ইতালির ক্লাবটি। তবে ফিরেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে দলটিকে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে তাদের।

কোমোর বিপক্ষে সিরি আ-তে গোলশূন্য ড্রয়ের পর রোমা এখন ইউরোপীয় প্রতিযোগিতার চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত। ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোয় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে এক সাক্ষাৎকারে দিবালা জানান, গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে রোমার খেলোয়াড়দের সর্বোচ্চটা দিতে হয়েছিল। সেই সাফল্য শুধু দলকেই আনন্দ দেয়নি, সমর্থকদের মধ্যেও ছড়িয়ে দিয়েছিল উচ্ছ্বাস।

দিবালার ভাষায়, ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় ফিরে আসা রোমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এবার বিশ্বের অন্যতম সেরা ক্লাবগুলোর বিপক্ষে খেলতে গিয়ে চ্যালেঞ্জ আরও কঠিন হবে। তবে নিজেদের মাঠে সমর্থকদের উৎসাহ ও ভালোবাসা দলকে বাড়তি শক্তি জোগাবে বলে বিশ্বাস তার। সেই সমর্থনকে কাজে লাগিয়ে আরও ভালো পারফরম্যান্স উপহার দিতে চান তারা।

ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ইতালির প্রতি নিজের কৃতজ্ঞতার কথাও তুলে ধরেন দিবালা। তিনি জানান, এই দেশে এসে যে ভালোবাসা ও গ্রহণযোগ্যতা পেয়েছেন, তা তার প্রত্যাশার বাইরে ছিল। ফুটবলার হিসেবে উন্নতির পাশাপাশি একজন মানুষ হিসেবেও ইতালি তাকে সমৃদ্ধ করেছে।

জীবনের নানা সুখ-দুঃখের স্মৃতিও জড়িয়ে আছে দেশটির সঙ্গে। সব মিলিয়ে ইতালির প্রতি তার রয়েছে গভীর টান। আর সে কারণেই ক্যারিয়ারের শেষটাও এই দেশেই দেখতে চান তিনি।

২০২২ সালের জুলাইয়ে জুভেন্টাস ছেড়ে রোমায় যোগ দেন দিবালা। নতুন ক্লাবের হয়ে এখন পর্যন্ত ১৪৭ ম্যাচে ৪৫টি গোল করেছেন তিনি। এর আগে জুভেন্টাসে সাতটি মৌসুম কাটিয়ে নিজের ক্যারিয়ারের অন্যতম সফল অধ্যায় গড়েছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর তারও আগে পালের্মোর হয়ে ইউরোপীয় ফুটবলে নিজের পরিচিতি তৈরি করেন তিনি।

দীর্ঘদিনের এই পথচলায় ইতালিই হয়ে উঠেছে দিবালার ফুটবলজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিকানা। তাই ক্যারিয়ারের শেষ অধ্যায়ও এই দেশেই লেখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এখন দেখার বিষয়, ইতালির মাটিতে আরও কত দিন নিজের জাদু দেখাতে পারেন আর্জেন্টিনার এই তারকা।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit