শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

বেড়েই চলেছে বিটকয়েনের দাম, ঊর্ধ্বমুখী ইথার-বাইন্যান্সও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : দাম বৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারায় ক্রিপোকারেন্সির বিশ্ববাজারে রেকর্ড গড়েছে বিটকয়েন। সোমবার (৬ অক্টোবর) প্রথমবারের মতো একেকটি মুদ্রার দাম ছাড়ায় ১ লাখ ২৫ হাজার ডলার।

তবে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে তা বেচাকেনা হয় ১ লাখ ২৪ হাজার ৩৮৯ ডলারে। বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকনোমিকসের তথ্য বলছে, এক বছরে মুদ্রাটির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। বিটকয়েনের বিনিয়োগকারীদের ঝুঁকে পড়ার কারণ হিসেবে মার্কিন অর্থনীতির অস্থিরতাকে সামনে আনছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা।

দাম বাড়ছে আরেক জনপ্রিয় ক্রিপ্টোমুদ্রা ইথারেরও। বর্তমানে একেকটি ইথার বিক্রি হচ্ছে ৪ হাজার ৬৯৩ ডলারে। এক বছরে এই মুদ্রার দাম বেড়েছে ৯২ শতাংশের বেশি। বছর ব্যবধানে ১১২ শতাংশের বেশি বেড়েছে ক্রিপোকারেন্সি বাইন্যান্সের দাম। বর্তমানে একেকটি বিক্রি হচ্ছে ১ হাজার ২২৬ ডলারে। সোলানার দামও ঊর্ধ্বমুখী। বছর ব্যবধানে ৬২ শতাংশের বেশি বেড়ে বর্তমানে প্রতিটি সোলানা বিক্রি হচ্ছে ২৩৩ ডলারে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit