মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন দুর্গাপুর উপজেলা কমিটি গঠন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আদিবাসী সম্প্রদায়ের জীবন-মান উন্নয়নে ভূমিকা রেখেছে চলেছে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন। এরই প্রেক্ষিতে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেত্রকোনার দুর্গাপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে দাপ্তরিক পত্রের মাধ্যমে সাংবাদিকদের অবহিত করেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ মি. সুজন জেংচাম।

এতে মি. গিলবার্ট চিছামকে চেয়ারম্যান ও মি. সুজন জেংচাম কে জেনারেল সেক্রেটারী হিসেবে অনুমোদন দিয়েছেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটি। কমিটির অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান মি. বিন্যামিন আরেং, সহ:সাধারণ সম্পাদক মি. বিশ^জিৎ রংদী, কোষাধ্যক্ষ স্তিফান আজিম, সাংগঠনিক সম্পাদক হেমিংটন কুবি, প্রচার সম্পাদক রুপেন হাজং, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উইলসন রিছিল, কার্যকরী সদস্যরা হলেন- ড. অঞ্জন চিছাম, মি. প্রবন্ধ হাজং, মি. যবেদর আশাক্রা, মি. সুশান্ত আশাক্রা, মি. তুষার কান্তি ¤্রং, মিসেস মোহনী রাংসা, মিসেস পলিনা রুগা।

নবনির্বাচিত চেয়ারম্যান মি. গিলবার্ট চিছাম বলেন, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে। সমতল অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র জাতীগোষ্ঠীর জীবন মান উন্নয়নে, উনার পৃষ্ঠপোষকতায় ১৯৭৭ সালের ১৫ জুন নতুন করে সজ্জিত হয়েছে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন। আমি আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠাত সাথে পালনের জন্য সকলের সহযোগিতা চাই। আসুন আমরা সকলে মিলে, ক্ষুদ্র জাতীগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৫,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit