শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জীবনে কোনো কিছু পরিকল্পনা করে করিনি: কাজল

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাজল একের পর এক কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। গত চার মাসে চারটি ভিন্ন ধরনের সিনেমায় কাজ করলেন অভিনেত্রী। ‘মা’, ‘সরেজমিন’ ও ‘দ্য ট্রায়াল সিজন ২’ মুক্তির পাশাপাশি এখন নতুন অনুষ্ঠানের সঞ্চালক কাজল। তিনি বলেন, আমার ভাগ্য ভালো যে, এতদিনে ভিন্ন ধরনের সিনেমায় কাজ করতে পারছি। জীবনে কোনো কিছু পরিকল্পনা করে করিনি। ফলে এটা আমার ভাগ্য বলে জানান অভিনেত্রী।

ভিন্ন চরিত্রের কথা মাথায় রেখে নারীবাদের প্রশ্ন উঠলে কাজল বলেন, আমি বিশ্বাস করি, নারীবাদ মানে প্রত্যেক নারীর অপর নারীর পাশে দাঁড়ানো। নিজের সমর্থনে নিজের পাশে দাঁড়ানো। এমন বলছি না যে এতে অন্য লিঙ্গের কোনো সম্পর্ক নেই। কিন্তু এর ৬০ থেকে ৭০ শতাংশই হচ্ছে মেয়েদের নিজের পায়ের মাটি শক্ত করে তোলা, প্রতিষ্ঠিত করা।

উল্লেখ্য, কাজল অভিনীত সাম্প্রতিক তিনটি চরিত্রই এক মায়ের। কেন এ ধরনের চরিত্রের প্রতি বারবার আকৃষ্ট হচ্ছেন অভিনেত্রী?  তিনি বলেন, খুব কাকতালীয়ভাবে প্রত্যেকটা চরিত্র এমন মায়ের যে, সারাক্ষণ সন্তানদের ভীষণ আগলে রাখে। ‘সরেজমিন’ গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেটি এ বছরে মুক্তি পায়। তবে আমি ব্যক্তিগত জীবনেও এ রকমই। হয়তো সে কারণেই এমন চরিত্র আমার কাছে আসে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit