সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট

ইব্রাহিম খানই এ যুগের সালমান, কোন গুণে ভাইজানের সঙ্গে তুলনা সাইফপুত্রের?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে তুলনা করলেন সাইফপুত্র ইব্রাহিম আলি খানের। অথচ ভাইজানের নামের সঙ্গে জড়িয়ে আছে নানা বিতর্ক। নিন্দুকেরা কটাক্ষ করতে ছাড়েন না। তাকে অপছন্দ করলেও এড়িয়ে যাওয়া অসম্ভব। ভক্ত-অনুরাগীরা তাকে ভালোবাসায় ভরিয়ে রাখেন। 

তাদের মতে, ভাইজানের জীবন কোনো চলচ্চিত্রের থেকে কোনো অংশে কম নয়। অথচ সেই ভাইজানের সঙ্গে তুলনা করলেন বলি পোশাকশিল্পী আবু জানি-সন্দীপ খোসলা। বললেন ইব্রাহিম আলি খানই এ যুগের সালমান খান। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন তারা। আবু জানি-সন্দীপ খোসলা বলেন, জন্মের পর থেকেই তারকাসুলভ ইব্রাহিম খান। সালমান খানের মতো হয়ে ওঠার ক্ষমতা একমাত্র ইব্রাহিমেরই আছে। এ দুই পোশাকশিল্পী বলেন, ইব্রাহিম হলো জন্মতারকা। ওকে সুপারস্টারও বলা যায়। এ যুগের সালমান খান উনি। ওর মধ্যে এমন একটা ব্যাপার আছে, যেটি আর কারও মধ্যে নেই।

ভাইজানের জীবনে এসেছেন একাধিক নায়িকা এসেছে। সেই তালিকায় ছিলেন অভিনেত্রী সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন, সোমি আলি খান, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে আরও অনেকেই। তবে কারও সঙ্গেই সম্পর্ক স্থায়ী হয়নি। সেই নিয়ে চর্চা এখনও চলছে। বারবার আলোচনায় উঠে আসে সালমানের বিয়ের প্রসঙ্গ। তবে কি একই পথে হাঁটবেন ইব্রাহিমও?—রসিকতা করে এমন প্রশ্ন করেন নেটিজেনরা। 

সাইফকন্যা সারা আলি খানেরও প্রশংসা করেন এ দুই পোশাকশিল্পী। আবু জানি-সন্দীপ খোসলা বলেন, সারা খুবই বুদ্ধিমতী মেয়ে। নিউইয়র্কে গেছে। ভালো করে পড়াশোনা করেছে। একসময় সারা আইনজীবী হতেও চেয়েছিলেন।

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit