শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

দেশে সিনেমা মুক্তি, কানাডায় ঘুরছেন শিরিন শিলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার পরিচিত মুখ শিরিন শিলা বর্তমানে পরিবার নিয়ে অবস্থান করছেন কানাডায়। তবে এই ভ্রমণের মধ্যেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ব্যাচেলর ইন ট্রিপ’। নাসিম সাহনিক পরিচালিত সিনেমাটি তৈরি হয়েছে করোনার পরবর্তী সময়কে কেন্দ্র করে। গল্পে দেখা যায়-বিধিনিষেধ শিথিল হওয়ার পর কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর যুবক। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়, যা থেকে জন্ম নেয় একের পর এক রোমান্টিক, কমেডি আর থ্রিলারধর্মী ঘটনা।

সিনেমা প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘নতুন সিনেমা মুক্তির খবরে আমি দারুণ উচ্ছ্বসিত। যদিও এখন দেশের বাইরে আছি, তবে দেশে ফিরে সিনেমাটি নিজেও হলে গিয়ে দেখব।’তবে এ সিনেমার যাত্রা খুব একটা মসৃণ ছিল না। শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম ধাপে এক সপ্তাহের শুটিংয়ের পরিকল্পনা থাকলেও বাজেট সংকটে দুই দিন পরই পরিচালক ঢাকায় ফিরে যান-এমন অভিযোগ তুলেছিলেন শিরিন শিলা নিজেই। তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা-খাওয়ায় ছিল মারাত্মক অব্যবস্থাপনা। এতে ইউনিটে বিরক্তি তৈরি হয় এবং অনেকেই ভেবেছিলেন এই সিনেমা আর শেষ হবে না।

তবে সব দ্বন্দ্ব পেছনে ফেলে শেষ পর্যন্ত শুটিং সম্পন্ন হয় পরের বছর। এরপর ডাবিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর। জাগোনিউজের খবর পেতে ফলো করুন বর্তমানে ঢাকার ১৫টি প্রেক্ষাগৃহসহ দেশের বেশ কিছু মাল্টিপ্লেক্সে চলেছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’। সিনেমাটিতে বিশেষ একটি গোয়েন্দা চরিত্রে দেখা যাবে আবদুন নূর সজলকে। আরও অভিনয় করেছেন কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, আফফান মিতুল প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit