বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

হাকিমপুর উপজেলায় আবাসিক এলাকায় ৪ তলা ভবনে মুরগির খামার, স্বাস্থ্য ঝুঁকিতে প্রতিবেশীরা॥

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বাংলা হিলি পৌর শহরের আবাসিক এলাকা ও পোস্ট অফিস সংলগ্ন একটি চারতলা ভবনে গড়ে উঠেছে মুরগি ও ছাগলের খামার। এতে চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকি ও ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে এলাকাবাসী লিখিত অভিযোগ করেছেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের নিকট।

প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, আবাসিক এলাকায় দুর্গন্ধ সৃষ্টিকারী বয়লার মুরগির খামার করার নিয়ম নেই। হিলি পৌর শহরের শান্তির মোড় এলাকায় চারতলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় চালু করা হয়েছে মুরগি ও ছাগলের খামার। খামারের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের আবাসিক বাড়ি, দোকানপাট ও হিলি পোস্ট অফিসে। এতে লোকজনের চলাচল কষ্টকর হয়ে পড়েছে এবং শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন।

প্রতিবেশী মামুন বলেন, আমার বাড়ি সংলগ্ন এই মুরগি আর ছাগলের খামার। প্রচন্ড দুর্গন্ধে বসবাসই করা যায় না। বাড়িতে কিংবা রাস্তায় চলাফেরা করা কষ্টকর। আবাসিক এলাকায় কেন এই অস্বাস্থ্যকর পরিবেশে এর প্রতিকার চাই। প্রতিবেশী আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ এই খামারের কারণে আমরা অতিষ্ঠ। ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। খামারির কানে আমাদের কথা পৌঁছায় না।

পথচারী আবুল কালাম বলেন, শান্তির মোড় থেকে বাজার এই রাস্তায় সবসময় আমাদের চলাচল করতে হয়। কিন্তু পোস্ট অফিস আর রাস্তার সাথের এই ৪ তলা ভবনে মুরগি আর ছাগলের খামার করা হয়েছে। খুবি দুর্গন্ধ ছড়ায়। রাস্তা দিয়ে যাওয়া-আসা খুবি মুশকিল হয়ে দাঁড়িছে। আমরা দ্রুত এর সমাধান চাই।

বাংলাহিলি পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার আবু ইউসুফ বলেন, আমাদের অফিসের একেবারে পাশেই এই মুরগির খামার। দুর্গন্ধে অফিস করা দুঃসহ হয়ে পড়েছে। এখানে প্রতিদিন সরকারি কাজে বিভিন্ন লোকজন আসেন, তারা-ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন।

খামারি রায়হান বলেন, আমি কিছুদিন হলো এই খামার ভাড়া নিয়েছি। আগের মালিকদের সময়ে খামার ছিলো প্রচন্ড ময়লা ও দুর্গন্ধযুক্ত। এখন আমি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তবে যদি প্রশাসন নিষেধ করেন তাহলে আমি খামার ছেড়ে দেবো।

হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম জানান, আবাসিক এলাকায় বয়লার মুরগির খামার করার নিয়ম নেই। অভিযোগ পেয়েছি। উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, দ্রুততার সঙ্গে আবাসিক এলাকা থেকে এই অস্বাস্থ্যকর খামার সরিয়ে সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করবে উপজেলা প্রশাসন।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit