রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন ওয়েব ফিকশন নিয়ে আবারও গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে পরীমণি দল থেকে বাদ পড়ে ট্রিপল সেঞ্চুরি আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

পূজা মন্ডপে কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে- সালাউদ্দিন বাবু

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৮২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজায় পূজা মন্ডপে কেউ নাশকতার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপি নেতা কর্মীদের নিয়ে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বুধবার রাতে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকার আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সম্ভু সরকারের গুরু দয়াল দুর্গাপূজা মন্দির পরিদর্শন এসে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরও বলেন, সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হচ্ছে কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। বর্তমান অন্তবর্তীকালীণ সরকার হিন্দুদের সর্বাত্মক নিরাপত্তা দিয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: শরীফুল আলম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম মন্ডল, আশুলিয়া থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মো: জাহিদ হাসান বিকাশ, থানা কৃষক দলের সভাপতি পদপ্রার্থী আবুল হুসাইন মুন্সী, আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য সচিব মো: রিপন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা মো.হুমায়ুন কবির ও ধামসোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন সহ বিএনপি’র অঙ্গ  সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit