শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

‘জামায়াতের কাছে ভিন্ন ধর্মের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬৯ Time View

নিউজ ডেক্সঃ  জামায়াতের কাছে ভিন্ন ধর্মের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ উল্লেখ করে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান। তিনি বলেছেন, ‘একজন মানুষের কাছে তার দেহ যতটা নিরাপদ জামায়াতে ইসলামীর কাছে দেশের সব ধর্মের মানুষ ততটাই নিরাপদ।

বুধবার (১ অক্টোবর) রাত ১১টায় শান্তিগঞ্জের পশ্চিম পাগলার শত্রুমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনাতন সংঘের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ইয়াসিন খান বলেন, ‘আবহমান কাল থেকে এ দেশে আমরা হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে বসবাস করে আসছি। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা, লেখাপড়া করে ধর্মীয় ভ্রাতৃত্ব নিয়ে বড় হয়েছি। জামায়াতে ইসলামী এ সম্প্রীতি আরও অটুট করতে চায়। কোনো দুষ্টু লোক যেন আমাদের সম্প্রীতিতে এতটুকু কলঙ্ক লাগাতে না পারে। ৫ আগস্টের পর বাংলাদেশের কোনো জায়গায় হিন্দু সম্প্রদায়ের সম্পত্তিতে জামায়াতের কোনো নেতাকর্মী হাত দেয়নি।’

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের আমির কাজি নুরুল হক, বায়তুলমাল সম্পাদক ওলীউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মামুন আহমদ প্রমুখ।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০২ অক্টোবর ২০২৫/দুপুরঃ ০১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit