শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ম্যাককালামের রেকর্ড ছুঁয়ে অস্ট্রেলিয়াকেও কাঁপালেন ১৪ বছর বয়সি ব্যাটার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের নতুন কিশোর সেনসেশন বৈভব সূর্যবংশী আবারও আলোচনায়। মাত্র ১৪ বছর বয়সে ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুব টেস্টে রেকর্ড সেঞ্চুরি করেছেন এই ওপেনার।

অস্ট্রেলিয়ার করা ২৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বৈভব। মাত্র ৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ইনিংস শেষে তার সংগ্রহ ছিল ৮৬ বলে ১১৩ রান। নয়টি চার ও আটটি ছক্কায় সাজানো ছিল এই দুর্দান্ত ইনিংস। সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন ছয় ও চার মেরে।

এই ইনিংস যুব টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর চেয়ে দ্রুত সেঞ্চুরি করেছেন কেবল তারই অধিনায়ক আয়ুষ মাথরে, যিনি এ বছরই ইংল্যান্ডের বিপক্ষে ৬৪ বলে সেঞ্চুরি করেছিলেন।

আরও বড় কৃতিত্ব হলো, বৈভব মাত্র ১৪ বছর ১৮৮ দিনে অস্ট্রেলিয়ার মাটিতে যুব টেস্ট সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী ব্যাটার। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার লিয়াম ব্ল্যাকফোর্ডের, যিনি ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২৪ বলে সেঞ্চুরি করেছিলেন।

এ বছর এটাই বৈভবের প্রথম বড় সাফল্য নয়। জুলাইয়ে ইংল্যান্ড সফরে তিনি সবচেয়ে কম বয়সে একই যুব টেস্টে হাফ-সেঞ্চুরি আর উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন। তাতে ছাড়িয়ে যান বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে। এছাড়া তিনি সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড স্পর্শ করেছেন— অ-১৯ টেস্টে দুটি শতক করেছেন ২ অঙ্কের বল খেলেই।

শুধু লাল বল নয়, সাদা বলের ক্রিকেটেও আলো ছড়িয়েছেন বৈভব। চলতি বছরের আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এটি কোনো ভারতীয়ের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি এবং লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit