শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ইংলিশ তারকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ইংলিশ তারকা ক্রিস ওকস। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই তারকা পেসার। ভারতের বিপক্ষে সবশেষ অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে কাঁধে চোট পান ওকস। চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন এতদিন। 

ইনস্টাগ্রাম পোস্টে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছেন ক্রিস ওকস। নিজের পোস্টে ওকস লিখেছেন, ‘সময় চলে এসেছে। আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসর নেওয়ার সঠিক সময় এখনই। ইংল্যান্ডের হয়ে খেলাটা এমন কিছু যার স্বপ্ন আমি ছোটবেলা থেকেই লালন করেছি। আমি অনেক ভাগ্যবান যে আমার এই স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা, থ্রি লায়ন্সের জার্সি গায়ে জড়ানো এবং সতীর্থদের সাথে ১৫ বছর একই মাঠে খেলা, যাদের অনেকে আমার সারা জীবনের বন্ধু হয়ে গেছে, ব্যাপারগুলো দারুণ ছিল।’    

২০১০-১১ মৌসুমে সাদা বলে অভিষেক হয় ওকসের। ২০১৩ সালে অভিষিক্ত হন লাল বলের টেস্ট ক্রিকেটে। অবশেষে ২০২৫ সালে এসে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ক্রিস ওকস। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৬২ টেস্টে অংশ নিয়ে ১৯২ উইকেট শিকার করেন ক্রিস ওকস। ইনিংসে পাঁচ উইকেট আছে পাঁচবার, ম্যাচে ১০ উইকেট একবার। ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও সাতটি ফিফটিতে ২৫.১১ গড়ে তার রান ২ হাজার ৩৪ রান।

১২২ ওয়ানডে খেলে তার উইকেট ১৭৩টি, ব্যাট হাতে ছয়টি ফিফটিতে রান ১ হাজার ৫২৪। ৩৩ টি-টোয়েন্টিতে ৩১টি উইকেটের সঙ্গে রান ১৪৭। ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন ওকস। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit