স্পোর্টস ডেস্ক : পুরোপুরি চোট কাটিয়ে মাঠে ফিরতে এখনও দুই সপ্তাহের মতো সময় লাগবে লিটন দাসের। তাই আফগান সিরিজে অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে আবারও নজরে এসেছেন সৌম্য। তাই লিটনের রিপ্লেসমেন্ট নিয়ে খুব একটা চিন্তাও করতে হয়নি বোর্ডকে।
আগামী মঙ্গলবার আরব আমিরাতের উদ্দেৃশে দেশ ছাড়ার কথা সৌম্যর। তবে এখনও দুবাইয়ের ভিসা তিনি পাননি বলে জানা গেছে। খুব দ্রুতই বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এদিকে, ইনজুরির কারণে টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও লিটন থাকছেন না বলে জানা গেছে। খুব দ্রুতই দেশে ফিরবেন তিনি। আগামী ২ অক্টোবর থেকে আফগানদের বিপক্ষে সিরিজ বাংলাদেশের। সিরিজে ৩টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজটি হবে শারজায় আর ওয়ানডে আবু ধাবিতে।
পুরোপুরি চোট কাটিয়ে মাঠে ফিরতে এখনও দুই সপ্তাহের মতো সময় লাগবে লিটন দাসের। তাই আফগান সিরিজে অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে আবারও নজরে এসেছেন সৌম্য। তাই লিটনের রিপ্লেসমেন্ট নিয়ে খুব একটা চিন্তাও করতে হয়নি বোর্ডকে। আগামী মঙ্গলবার আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার কথা সৌম্যর। তবে এখনও দুবাইয়ের ভিসা তিনি পাননি বলে জানা গেছে। খুব দ্রুতই বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, ইনজুরির কারণে টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও লিটন থাকছেন না বলে জানা গেছে। খুব দ্রুতই দেশে ফিরবেন তিনি। আগামী ২ অক্টোবর থেকে আফগানদের বিপক্ষে সিরিজ বাংলাদেশের। সিরিজে ৩টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজটি হবে শারজায় আর ওয়ানডে আবু ধাবিতে।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:১২