বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ীতে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার করায় সংবাদ সম্মেলন ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শ্রী প্রদীপ চন্দ্র রায় এর বিরুদ্ধে একই এলাকার মৃত অনিল চন্দ্র রায়ের স্ত্রী শ্রীমতি শেফালী রানী মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন শ্রী প্রদীপ চন্দ্র রায়।

গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় পাঠকপাড়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদীপ কুমার বলেন শেফালী রানী দীর্ঘদিন যাবত এলাকায় অনৈতিক কার্যক্রম করে আসছিল, আমি তাকে বাঁধা প্রদান করায় সে আমার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে থানায় একটি অভিযোগ দায়ের করেছে যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে এলাকার প্রায় ৫ শতাধিক স্থানীয় নারী পুরুষ অংশগ্রহণ করেন। স্থানীয়রা জানান শেফালী রানী দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে জরিমানা আদায় করেছে, তার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তার বিচার চাই।

এদিকে শেফালী রানীর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক একটার দিকে শ্রী প্রদীপ কুমার শেফালী রানীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক যৌন হয়রানি করে, অনৈতিকভাবে তার গায়ে হাত দেয় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেন।

প্রদীপ কুমার ও এলাকাবাসী জানিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্য মূলক, সাবেক ইউপি সদস্যকে ফাঁসানোর জন্য এমন অভিযোগ করা হয়েছে। এর সাথে এলাকার কতিপয় ব্যক্তি জড়িত থেকে তার ভাবমূর্তি নষ্ট করছেন বলে এলাকাবাসী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit