শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

অতিরিক্ত গরম চা বা কফির তাপমাত্রা কি ক্যানসার সৃষ্টিকারী? যা বলছে গবেষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

স্বাস্হ্য নিউজ ডেক্সঃ  সকালবেলার শুরুটা হোক কিংবা রাতজাগা আড্ডার শেষ, এক কাপ গরম চা বা কফি যেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অফিসে কাজের ফাঁকে, ট্রেনে বসে, অথবা শীতের সকালে বারান্দায়—গরম ধোঁয়া ওঠা কাপে চুমুক না দিলে যেন কিছুই জমে না।

শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে এই পানীয় শুধু চা-কফি নয়, বরং স্বস্তি, আনন্দ আর আরামের প্রতীক। কিন্তু জানেন কী, যে পানীয়কে আমরা সবচেয়ে বেশি আরামদায়ক বলে জানি, সেই পানীয়ের তাপমাত্রাই হয়তো আমাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বয়ে আনছে? গবেষণা বলছে, খুব গরম চা বা কফি নিয়মিত পান করলে বাড়তে পারে খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি।

আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (আএআরসি) জানিয়েছে, খুব গরম চা বা কফি, বিশেষত ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় পান করলে তা মানুষের জন্য ‘সম্ভাব্য কার্সিনোজেনিক’। অর্থাৎ ক্যানসার সৃষ্টিকারী হতে পারে।

কোথায় কীভাবে প্রমাণ মিলেছে?

দক্ষিণ আমেরিকায় জনপ্রিয় মেট পানীয় প্রায় ৭০ ডিগ্রি সেলসিয়াসে পান করার ফলে স্থানীয়দের মধ্যে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি অনেক বেশি বলে প্রমাণ পাওয়া গেছে। একই রকম প্রমাণ মিলেছে আফ্রিকা ও এশিয়ার কিছু দেশেও। সম্প্রতি ব্রিটেনে প্রায় পাঁচ লাখ প্রাপ্তবয়স্ককে নিয়ে করা গবেষণায় দেখা গেছে, দিনে আট কাপ বা তার বেশি অতিরিক্ত গরম চা-কফি খাওয়ার অভ্যাস খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি প্রায় ছয় গুণ বাড়িয়ে দেয়।

কীভাবে ক্ষতি করে গরম পানীয়?

অতিরিক্ত গরম তরল সরাসরি খাদ্যনালির কোষে তাপজনিত ক্ষত তৈরি করে। এ ক্ষতি দীর্ঘ সময় ধরে চলতে থাকলে কোষগুলো ক্যানসার সৃষ্টিকারী হিসেবে রূপ নিতে পারে। প্রাণীদের ওপর করা পরীক্ষায়ও দেখা গেছে, ৭০ ডিগ্রি সেলসিয়াসের গরম পানি নিয়মিত পান করলে খাদ্যনালিতে প্রি=ক্যানসারাস বৃদ্ধি দ্রুত ঘটে। বিশেষজ্ঞরা আরও বলছেন, এ ধরনের তাপজনিত ক্ষতি খাদ্যনালির স্বাভাবিক সুরক্ষাব্যবস্থাকে দুর্বল করে তোলে। ফলে পাকস্থলির অ্যাসিড রিফ্লাক্স হলে কোষে অতিরিক্ত ক্ষতি হয় এবং ক্যানসারের ঝুঁকি বাড়ে।

বড় চুমুকেই বেশি বিপদ

শুধু তাপমাত্রা নয়, খাওয়ার ধরনও গুরুত্বপূর্ণ। গবেষণা অনুযায়ী, ২০ মিলিলিটারের একটি বড় চুমুক যদি হয় ৬৫° সেলসিয়াস তাপমাত্রার, তবে খাদ্যনালির ভেতরের তাপমাত্রা একবারেই ১২° পর্যন্ত বাড়তে পারে। ছোট ছোট চুমুকে ঝুঁকি কম হলেও বছরের পর বছর ধরে বড় চুমুকে গরম পানীয় খেলে বিপদ অনেকটাই বেড়ে যায়।

নিরাপদ তাপমাত্রা কত?

চা বা কফি বানাতে যে পানি ব্যবহার করা হয়, তা সাধারণত ৯০° সেলসিয়াস পর্যন্ত গরম থাকে। কিন্তু মার্কিন গবেষকদের মতে, স্বাদ ও সুরক্ষা দুটো দিক মাথায় রেখে পানীয়র উপযুক্ত তাপমাত্রা হওয়া উচিত প্রায় ৫৭.৮° সেলসিয়াস।

কী করবেন? বিশেষজ্ঞদের পরামর্শ

চা-কফির স্বাদ উপভোগ করতে চাইলে আগে নিরাপত্তার দিকটা নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন,

১. গরম পানীয় একদম ফুটন্ত অবস্থায় খাবেন না, অন্তত ৫ মিনিট রেখে দিন। এ সময়েই তাপমাত্রা প্রায় ১০-১৫° সেলসিয়াস কমে যায়।

২. ছোট ছোট সিপ নিন, বড় চুমুক এড়িয়ে চলুন।

৩. গলা বা বুকে বারবার জ্বালাভাব অনুভূত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৫ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৩.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit