বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

বিএনপি সবসময় মানুষের পাশে থাকে: সালাহউদ্দিন টুকু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : দেশ গঠনে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণের জন্য রাজনীতি করা দল বিএনপি জনগণকে সঙ্গেই রেখে তাদের সমস্যার সমাধান করবে।

মঙ্গলবার টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়া স্টেডিয়ামের ব্রিজ সংলগ্ন এলাকায় দুই শিশুর পানিতে ডুবে যাওয়ার ঘটনায় অভিভাবকদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মর্মান্তিক দুর্ঘটনায় মেহেদী হাসান (৮) ও আদিব (৯) নামের দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ডুবুরিরা কাজ চালিয়ে যাচ্ছেন।

টুকু বলেন, নদী-নালা ও খাল-বিলের দেশে শিশুদের ছোটবেলা থেকেই সাঁতার শেখানো জরুরি। এতে করে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। কিন্তু নগরায়ণের ফলে শহরে আর আগের মতো পুকুর ও খাল না থাকায় শিশুরা সাঁতার শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ বাস্তবতাকে সামনে রেখে আগামী দিনে আধুনিক নগরায়নের পরিকল্পনা নিতে হবে।

তিনি আরও বলেন, একা দেশ পরিবর্তন সম্ভব নয়। তবে সদইচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্যে পরিবর্তনের ইচ্ছা জাগিয়েই প্রকৃত রূপান্তর সম্ভব। বিএনপি আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি শিশুকাল থেকে যোগ্য নাগরিক গড়ে তুলতে উদ্যোগ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit