বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের  পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু  সম্প্রদায়ের সবাই এ দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে তার দল বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। যাতে করে কোনো দুষ্কৃতকারী, চক্রান্তকারীরা আপনাদের ক্ষতি যেন  না করতে  পারে।
মঙ্গলবার বিকেলে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে খোঁজ রাখবে এবং হিন্দু ভাইদের সহযোগিতা করবে।  আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। দুর্গাপূজায় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য প্রতিটা মণ্ডপেযে কোনো বিশৃঙ্খলা যেন না হয় আমাদের নেতা কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে।
এসময় আরও বক্তব্য রাখেন , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি  ঋষিকেশ  সরকার, সাধারণ সম্পাদক স্বপন তালুকদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নন্দকিশোর আগরওয়ালা,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের আহ্বায়ক   উৎপল কুমার বাবু, সদস্য সচিব পলাশ রায়সহ প্রমূখ।

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৩৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit