বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

তাহসানের গান ও অভিনয় ছাড়ার নেপথ্যে কী?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

বিনোদন ডেস্ক : বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে, একজন আলেমের থেকে ইসলামিক বই হাতে তুলে নিচ্ছেন তাহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি আপলোড করে অনেকেই দাবি করছেন, তাহসানের অভিনয় ও সংগীত জীবন ছাড়ার কারণ ধর্মচর্চা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাহসানের দেয়া একটি সাক্ষাৎকার। দেশের এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে দেয়া ওই সাক্ষাৎকারে তাহসান বলেন,আগে আমি খুব একটা ধার্মিক ছিলাম না। কিন্তু এখন আমি সেটা করছি। কারণ মানুষ যা পরিকল্পনা করে তা হয় না। আবার যা হয়ে যায়, সেটা হয়েই যায়। যত বয়স বাড়ছে তত অনুভব করছি, আসলে আমি কিছুই জানি না।ধর্মচর্চার জন্যই যে তাহসান নিজেকে একেবারে আড়ালে নিয়ে গুটিয়ে ফেলার পরিকল্পনা করেছেন তা আরও স্পষ্ট করছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাহসানের একটি স্টোরি। সোশ্যাল মিডিয়ার একাউন্ট ডিএক্টিভেট করার আগের সে স্টোরিটি ছিল ‘আল কোরআন-সহজ বাংলা অনুবাদ’র বইয়ের।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া স্টোরিটি তাহসানের বলে দাবি করা হচ্ছে। ছবি: সংগৃহীত

 

নেটিজেনদের বেশিরভাগই দাবি করছেন, তাহসান ওই স্টোরিটি দিয়েছিলেন অভিনেতা তামিম মৃধার উদ্দেশে। স্টোরিতে লেখা,তোমাকে ধন্যবাদ তামিম। জীবনে সবচেয়ে কষ্টকর মুহূর্তে আমরা জানতে পারি যে আমাদের প্রকৃত বন্ধু কে? তোমাকে বন্ধু হিসেবে পেয়ে কৃতজ্ঞ।এদিকে সম্প্রতি সংবাদমাধ্যমে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তাহসান হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, তিনি চান মানুষ তাকে ধীরে ধীরে ভুলে যাক। এরপরই তিনি জানান, আর কখনো বিনোদন আড্ডায় তাকে দেখা যাবে না। তাহসানের ভাষায়,

বিনোদন অঙ্গনের আড্ডায় আমি আর নেই। এটাই আমার শেষ সাক্ষাৎকার হয়ে থাকুক। অন্য কিছু পরিকল্পনা আছে। কিন্তু সেগুলো একান্তই ব্যক্তিগত। সেই বিষয়ে ঢাকঢোল পিটিয়ে বলতে চাই না। একটু বেশি ফিলোশফিক্যাল শোনাবে।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার মেলবোর্নে সংগীত জীবনে ইতি টানার ঘোষণা দিলেও ঢাকার একটি কনসার্টে অংশ নেয়ার পর অফিশিয়ালি সংগীত জীবন থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাহসান। তবে ধর্মচর্চার জন্য সংগীত ছাড়ার গুঞ্জন বিষয়ে কিছু জানাননি জনপ্রিয় এ তারকা। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit