বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

শার্শা উপজেলা খেলাফত মজলিস’র কর্মি সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিস’র এক কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় নাভারন ডিগ্রি কলেজের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা মহনগরের সাধারন সম্পাদক, বিশিষ্ঠ আলেমে দ্বীন মাওঃ ওলিউল্লাহ মাহমুদ।

শার্শা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ আব্দুল করিমের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন বাংলাদেশ খেলাফত মজলিশ যশোর জেলা শাখার সভাপতি বিশিষ্ঠ আলেমে দ্বীন মাওঃ আব্দুল মান্নান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন যশোর জেলা শাখার সহ সভাপতি মাওঃ মাওঃ বেলায়েত হোসেন, মাওঃ নাজির আহমাদ, যশোর জেলা শাখার সাধারন সম্পাদক মাওঃ মাসুম বিল্লাহ, মাওঃ আব্দুস সামাদ কাশেমী, শার্শা উপজেলার সহ সভাপতি মাওঃ সাইদুল বাশার, উপদেষ্ঠা মাওঃ আব্দুল্লাহ, মাওঃ আবুল হুসাইন, মাওঃ হাফেজ মোঃ মোস্তফা কামাল প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি ওমর ফারুক যশোরী।

সভায় প্রধান অতিথি বলেন বাংলাদেশে শান্তি ও উন্নতি আসতে হলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। তিনি বলেন দ্বীনি শাসন কায়েমের লক্ষে আলেম ও উলামাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তিনি আরও বলেন দেশে বিগত দিনের মত আর যেন কোন ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit