মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

ইসির সংলাপ শুরু ২৮ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। মঙ্গলবার ইসির জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক বিষয়টি জানিয়েছেন।

ইসির রোডম্যাপ অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর আগে সুশীল সমাজ, নারী প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে সংলাপ হবে। প্রায় এক মাস ধরে এই সংলাপ চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি, নারী নেত্রী, পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, রাজনৈতিক দল ও জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হবে।

ইসি জানায়, বর্তমানে নতুন দলের নিবন্ধন কার্যক্রম চলছে। তাদের সঙ্গে নিয়েই কমিশন সংলাপের আয়োজন করতে চায়। এজন্য দলগুলোর সঙ্গে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বসা হবে। তবে এবার দলগুলোকে কয়েকটি গ্রুপে ভাগ করে এবং বড় দলগুলোকে আলাদা আলাদা করে সংলাপ হতে পারে।

বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি (আওয়ামী লীগসহ)। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। তবে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit