বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ডোমার হরিণচড়ায় ঐতিহ্যবাহী বিষ্ণু মন্দির বিলুপ্তির পথে

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিষ্ণু মন্দির আজ বিলুপ্তির পথে, পুরাতন মন্দিরটি ফাটল ধরার কারণে ভীষন ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকার সনাতনর্ধমালম্বী লোকজন সেখানে পুজা পাঠ করতে ভীষন অসুবিধায় পড়েছে।

মন্দিরটি ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাবু পাড়ায় অবস্থিত। এলাকাবাসী জানান স্বাধীনতার যুদ্ধের অনেক আগেথেকেই তাদের বাপ দাদারা এই বিষ্ণু মন্দিরে সেবা করে আসতেন। কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে। এলাকাবাসীর সহযোগিতায় মন্দিরটি স্থানন্তর করার জন্য ইতমধ্যে নতুন ভবনের কাজ শুরু করেছে। কিন্ত কমিটির লোক জানান অর্থের অভাবে গত ৬মাস যাবত নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। তাই সরকারী বা বে-সরকারী ভাবেই হোকনা কেন, অথবা দানবীর ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ছত্রধর বর্মণ।

পুজারী রাজেন্দ্র নাথ বর্মন জানান, অতিব পুরাতন এই বিষ্ণু মন্দিরে এলাকার শাতাধীক পরিবার আমরা পুজা অর্চনা করে থাকি। বর্তমানে টাকার অভাবে কাজ বন্ধ থাকায় চরম দূশ্চিন্তায় পড়েছি। কোন স্ব-হৃদয়বান ব্যক্তি বা দানবীর ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা চির কৃতজ্ঞ থাকবো। সহযোগিতা- বিকাশ ও নগদ-০১৭৫৫-২৬০-৭৯২, ঐতিহ্যবাহী মন্দিরটি ধরে রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit