রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

বর্ষসেরা ক্লাবের পুরস্কার পাওয়ার রাতে হারল পিএসজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানের ম্যাচে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে মার্সেইয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেছে লুইস এনরিকের পিএসজি। একই রাতে ব্যালন ডি’অর অনুষ্ঠানে বর্ষসেরা ক্লাবের পুরস্কার পেয়েছে তারা।

২০২৪-২৫ মৌসুমে অপ্রতিরোধ্য ছিল এনরিকের পিএসজি। লিগ ওয়ান ও লিগ কাপ শিরোপা জয়ের পাশাপাশি ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও উঁচিয়ে ধরে তারা। ফলে ট্রেবল জেতা ক্লাবটি গত মৌসুমের সেরা ক্লাবের পুরস্কার পেয়েছে।

অপরদিকে বৈরি আবহাওয়ার কারণে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচটি একদিন পিছিয়ে আনায় ব্যালন ডি’অর অনুষ্ঠানের রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আর সেই ম্যাচে মার্সেইয়ের কাছে হেরে যায় তারা।

ম্যাচের পঞ্চম মিনিটে মার্সেইয়ের হয়ে গোল করেন নায়েফ আগুয়ার্ড। এই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। পুরো ম্যাচে আধিপত্য দেখায় পিএসজি। ১২টি শট নিয়েও গোল করতে পারেননি রামোস-হাকিমিরা। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এই হারের ফলে টেবিলের শীর্ষে ওঠা হলো না পিএসজির। লিগ ওয়ানে ৫ রাউন্ড শেষে চারটি ক্লাবের পয়েন্ট ১২। গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে আছে মোনাকো। আর দুইয়ে রয়েছে পিএসজি। তিন ও চারে রয়েছে যথাক্রমে লিওঁ এবং স্ট্রাসবার্গ।   

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit