শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান

অবসর ভেঙে ফিরলেন ডি কক

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর কুইন্টন ডি কক হুট করেই জানিয়ে দেন, ‘ওয়ানডে আর খেলবেন না।’ এক বছরের বেশি সময় টি-টোয়েন্টি দলেও ছিলেন না। অবশেষে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন ডি কক। অবসর ভেঙে ওয়ানডেতেও ফিরেছেন।

পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ ও নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে দল জানিয়েছে প্রোটিয়াদের ক্রিকেট বোর্ড। সব ঠিক থাকলে ওই সিরিজে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ফিরবেন ডি কক। একই সঙ্গে প্রোটিয়া টি-টোয়েন্টি দলেও আছেন।

পাকিস্তান সফরে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলার পর দক্ষিণ আফ্রিকা তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলবে। এরপর নামিবিয়ার বিপক্ষে কুড়ি কুড়ির লড়াইয়ে নামবে প্রোটিয়ারা। ওই সিরিজেও আছেন ডি কক।

ডি কক ফিরলেও সাদা বলের সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা করবিন বোশ ও দেওলাদ ব্রেভিস বাদে তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারদের অধিকাংশকে বিশ্রাম দিয়েছে। ফলে টি-টোয়েন্টি সিরিজে ডেভিড মিলার ও ওয়ানডে সিরিজে ম্যাথিউ ব্রিটজ দেবেন নেতৃত্ব। নামিবিয়ার বিপক্ষে অধিনায়ক করা হয়েছে দনোভান ফেরেইরাকে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে প্রোটিয়াদের নেতা এইডেন। 

টেস্ট স্কোয়াড

এইডেন মারক্রাম (অধিনায়ক), ডেভি বেডিংহ্যাম, করবিন বোশ, দেওলাদ ব্রেভিস, টনি ডি জর্জি, জুবায়র হামজা, সিমন হারমার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ (শুধু দ্বিতীয় টেস্ট), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন ও কাইল ভেরাইনে।

টি-টোয়েন্টি স্কোয়াড

ডেভি মিলার (অধিনায়ক), করবিন বোশ, দেওলাদ ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, দনোভান ফেরেইরা, রেজা হেন্ড্রিকস, জর্জ লিন্ডে, কেওনা মাফাকা, লুঙ্গি এনগিদি, নাকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আন্দাইল সিমেলেন ও লিজাড উইলিয়ামস।

ওয়ানডে স্কোয়াড

ম্যাথিউ ব্রিটজকে (অধিনায়ক), করবিন বোশ, দেওলাদ ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, দনোভান ফেরেইরা, বিজর্ন ফরচুইন, জর্জ লিন্ডে, কেওনা মাফাকা, লুঙ্গি এনগিদি, নাকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও সিনেথেমা কেশিল।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit