শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

জনগণের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে অবিচল থাকবে বিএনপি : ফারুক

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে আবারও একটি সুষ্ঠু নির্বাচনের বিপরীতে ষড়যন্ত্র চলছে। প্রশাসনে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দখলদারিত্ব রেখে কখনোই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলন থেকে বিএনপি কখনোই সরে দাঁড়াবে না।

রবিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত ‘প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিবাদের স্বপদে বহাল রেখে নির্বাচন কি সম্ভব?’ শীর্ষক আলোচনা তিনি এসব কথা বলেন।
 
সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন বলেন, দেশে একটি চক্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা অতীতে দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। এখনো তারা ২০২৫ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, গত ১৬ বছর ধরে মামলা, জুলুম, নির্যাতন ও অবিচারের শিকার হয়েও বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। এখন আর পেছনে ফেরার সুযোগ নেই। আমাদের এই লড়াই জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং এর চূড়ান্ত রায় দেবে দেশের জনগণ।

জাতীয়তাবাদী শক্তির মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমাদের ঐক্য নষ্ট করতে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদই টিকবে না।

সভায় সভাপতিত্ব করেন নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক নেতা মীর সরাফৎ আলী সপু ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit