বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

উলিপুরে আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারের আধুনিক ভবনের উদ্বোধন

শিমূল দেব,উলিপুর, কুড়িগ্রাম
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারের নবনির্মিত আধুনিক অবকাঠামোর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উলিপুর-রাজারহাট সড়কের পাশে অবস্থিত নবনির্মিত অবকাঠামোর উদ্বোধন করেন কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. রেয়ান আনিস ইসলাম।মেটারনিটি সেন্টার সূত্রে জানা গেছে, এলাকার দরিদ্র গর্ভবতী মায়েদের চিকিৎসা ও শিশুদের কল্যাণ নিশ্চিত করা লক্ষে ১৯৫৮ সালে আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত এই মেটারনিটি সেন্টারে প্রায় ৮০ হাজারটি স্বাভাবিক প্রসব, ৫ হাজারটি সিজারিয়ান প্রসব এবং প্রায় ৭০ হাজার নবজাতক শিশুকে নিবন্ধন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. রেয়ান আনিস ইসলাম বলেন, কাশেম ফাউন্ডেশন বর্তমানে তিনটি চক্ষু হাসপাতাল ও ৮টি ভিষন সেন্টার পরিচালনা করছেন। মরিয়ম চক্ষু হাসপাতাল ইতিমধ্যে ৩০ লক্ষাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেছেন। এছাড়া এই এলাকার শিক্ষার মান উন্নয়নে ২০২২ সালে একটি আধুনিক ইংলিশ ভার্সন স্কুল চালু করা হয়েছে। এসব গুরুত্বপূর্ণ উদ্যোগের পাশাপাশি আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার অন্যতম প্রজেক্ট বলে জানান তিনি।অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাশেম ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্য দিলরাশ বানু, নাফিসা কাশেম মৌ, কাশেম ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ডা. সুদীপ কুমার বোস, জেনারেল ম্যানেজার এবিএম আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মরিয়ম চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সুমন রায়।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit