রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

নেতিবাচক প্রচারণা চালানো টিভি নেটওয়ার্কের লাইসেন্স ‘কেড়ে নেয়া’ উচিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে প্রভাবশালী মার্কিন ডানপন্থি রাজনৈতিক কর্মী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যাকাণ্ডের বিষয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ডিজনির মালিকানাধীন এবিসি নেটওয়ার্ক বুধবার সন্ধ্যায় কৌতুকাভিনেতা কিমেলের ‘জিমি কিমেল লাইভ’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়।

গত সোমবার কিমেল নিজের অনুষ্ঠানে কার্কের হত্যায় আটক সন্দেহভাজন ব্যক্তিকে একজন ম্যাগা রিপাবলিকান বলে দাবি করেন। যদিও ইউটাহ কর্তৃপক্ষ বলেছে,অভিযুক্ত বন্দুকধারী ‘বামপন্থি মতাদর্শে প্রভাবিত’। এই মন্তব্যের জেরে ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) কিমেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেয়। এরপরই তার অনুষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
 
বৃহস্পতিবার লন্ডন থেকে ওয়াশিংট ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে এ নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কোথাও জানি পড়েছি, নেটওয়ার্কগুলো আমার বিরুদ্ধে ৯৭ শতাংশ প্রচারণা চালিয়েছে। তবুও আমি সহজেই জিতেছি (গত বছরের নির্বাচনে), সাতটি সুইং স্টেটইই জিতেছি।’
 
তিনি আরও বলেন, ‘তারা আমাকে নিয়ে শুধু নেতিবাচক প্রচারণা চালায়। আমি বলতে চাইছি, তারা তারপরও লাইসেন্স পায়। আমি মনে করিতাদের লাইসেন্স কেড়ে নেয়া উচিত।’এদিকে এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডান কার বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেন, কিমেলকে বরখাস্ত করা ‘শেষ পদক্ষেপ নয়’। আমরা সম্প্রচারকদের জবাবদিহিতার মধ্যে রাখব। যদি তারা না চায়, তবে লাইসেন্স আমাদের ফিরিয়ে দিতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit