বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

বোচাগঞ্জে ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আত্মহত্যার মিছিল আরো লম্বা হচ্ছে। গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা। সামাজিক সচেতনা বৃদ্ধি, স্কুল কলেজে মোটিভেশনসহ সরকারি/বেসরকারি ভাবে আত্মহত্যার বিরুদ্ধে গণসচেতনা গড়ে তোলার আহবান বোচাগঞ্জবাসীর।

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আটগাঁও ইউনিয়নের বাজনিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম ঋতু দেব শর্মা (২৩)। তিনি বাজনিয়া গ্রামের তারাপদ দেব শর্মার মেয়ে ও দিনাজপুর কেবিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, ঋতু কলেজের ফরম পূরণের জন্য তার বাবার কাছে ১২ হাজার টাকা চান। কিন্তু তার বাবা টাকা দিতে না পারায় অভিমান করে নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে কোনো অপরাধমূলক হস্থক্ষেপের আলামত পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্ত শেষে শেষকৃত্য সম্পর্ন করা হয়েছে। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আত্মহত্যা ভয়ানক রুপ ধারণ করায় অভিভাবক মহলে আতংকবিরাজ করছে।

গত ৮ মাসে বোচাগঞ্জ উপজেলা প্রায় ১শত ২০ জন বিভিন্ন বয়সের মানুষ আত্মহত্যা করেছে। সামাজিক সচেতনা বৃদ্ধি, স্কুল কলেজে মোটিভেশনসহ সরকারি/বেসরকারি ভাবে আত্মহত্যার বিরুদ্ধে গণসচেতনা গড়ে তোলার আহবান বোচাগঞ্জবাসীর।
ক্যাপশনঃ নিহত কলেজ ছাত্রী ঋতু দেব শর্মা এর ফাইল ফটো।

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit