শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

এখন আন্দোলন ডাকা আলোচনার টেবিলকে অসম্মান করা: খসরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : আলোচনা চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের ডাকা আন্দোলনকে আলোচনার টেবিলকে অসম্মান করা হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখনও আলোচনা চলছে। এর মধ্যে বেশির ভাগ ইস্যুতে ঐকমত্য হয়ে গেছে। এ অবস্থায় আন্দোলনের ডাক বিষয়ে জনগণের প্রশ্ন থেকে যাবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে। যেটা নিয়ে ঐকমত্য হয়নি এখনো, আলেচনাও চলমান, সেখানে আন্দোলন ডাকার অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা। তারা দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সেই প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে। বিতাড়িত শক্তিকে ফেরত আসার পথ তৈরি হচ্ছে কি না সেই প্রশ্নও থেকে যাবে।’

বিএনপির এ নেতা বলেন, চাপের কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে। জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। জনগণের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ, সেখানে কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যত সে বুঝে নেবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit