মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গা জনগোষ্ঠীর ভার আর বহন করতে পারছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চায়নের সুযোগ ‘বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবছে’ অহংকার রোনালদোকে জীবন্ত গিলে খাচ্ছে : দুগারি স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী যে কৌশলে বন্যপ্রাণী রক্ষায় সাফল্য পেল ভারত ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ Time View

নিউজ ডেক্সঃ  সিলেট ইবনে সিনা হাসপাতালের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রোগীর পাঁচ স্বজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরীর ইবনে সিনা হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর সড়কে একটি ট্রাক ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন গোলাপগঞ্জ উপজেলার নিজ ফুলসাইন্দ মোকামটিলার তানিম আহমেদ। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য তাকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়।

জানা গেছে, তানিমের মৃত্যুতে চিকিৎসা অবহেলার অভিযোগ এনে প্রথমে হাসপাতালে ভাঙচুর শুরু করেন তার স্বজন ও বন্ধুরা। তাৎক্ষণিক হাসপাতালের কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে তাদের উপর পাল্টা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। তবে হামলার ঘটনায় তৃতীয় পক্ষ জড়িত এমন অভিযোগ করে সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান কালবেলাকে বলেন, রোগীর অবস্থা এতই শোচনীয় ছিল যে, আগেই মারা যাওয়ার কথা ছিল। তবুও তারা চিকিৎসায় অবহেলার অভিযোগ করে হামলা চালিয়েছে। তারা জোর করে আইসিইউতে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় হাসপাতালের সিকিউরিটির লোকজন বাধা দিলে হাসপাতালের গ্লাস ভাঙচুর করা হয়। তবে এ হামলায় রোগীর স্বজনরা জড়িত নয়। তৃতীয় পক্ষ হামলার ঘটনাটি ঘটিয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ইবনে সিনা হাসপাতালের ঘটনার বিষয়টি নিষ্পত্তি হয়েছে। তিনি আরও বলেন, সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতাদের উদ্যোগে রাত ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের পরিবার-স্বজনদের মধ্যে সমঝোতা হয়। বৈঠক শেষে তানিমের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৪.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit