শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

অপরাত নিউজ ডেক্সঃ   টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ককে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদরের মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। নিহত লিলি আক্তার ওই ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান উত্তমের স্ত্রী। স্থানীয় বিএনপির এই নেতার এলাকায় একটি বেকারি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিওন বেকারির মালিক ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান উত্তম। মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় ৪-৫ জন মুখোশধারী সেই বেকারিতে প্রবেশ করে আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ জানান, বিএনপি নেতা আনিসুর রহমান উত্তমের স্ত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি ছিল পূর্বপরিকল্পিত।

উত্তমকে না পেয়ে সন্ত্রাসীরা তার স্ত্রীকে হত্যা করে। তিনি আরও জানান, এ বিষয়ে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া এই ঘটনা যারাই ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তিনি। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কী কারণে এ হত্যা সে বিষয়ে তদন্ত চলছে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ সেপ্টেম্বর ২০২৫/ সকালঃ ১১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit