রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

আইটেম গানে সামিরা খান মাহি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

নিউজ ডেক্সঃ   এবার নতুন রূপে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকে। দীর্ঘদিন নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী এবার হাজির হচ্ছেন ভিন্ন এক রূপে। দীপ্ত টিভির আসন্ন সিরিজ ‘খুশবু’-তে তিনি ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা চরিত্রে অভিনয় করছেন। যেখানে একটি আইটেম গানের শুটিংয়ে অংশ নিতে দেখা যাবে তাকে।

আইটেম গানে সামিরা খান মাহিমাহির এই চরিত্র শুধু গ্ল্যামারেই আবদ্ধ নয়; বরং গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর জীবনসংগ্রামের সঙ্গে মিশে থাকবে সিনেমার আড়ালের গল্পও। এ নিয়ে পরিচালক সাজ্জাদ সুমন জানান, সিরিজটিতে গার্মেন্টসকর্মীদের অজানা জীবনের পাশাপাশি সিনেমার মানুষের অন্দরমহলের কথাও উঠে আসবে।

সিরিজে মাহির সঙ্গে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ আরও অনেকে। নাম ভূমিকায় রয়েছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ। এছাড়া থাকছেন বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক। সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত এই সিরিজে লাইন প্রডিউসার মাসুদ মিয়া। ১৫ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হবে বহুল প্রতীক্ষিত এই মেগা সিরিয়াল। সিরিজটি নিয়ে মাহিও বেশ উচ্ছ্বাসিত। নিজের সামাজিক মাধ্যমে ‘খুশবু’র বেশ কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন ‘খুশবু’ আসছে অপেক্ষায় থাকুন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৪ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৩.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit