রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি ইসরাইলের ‘অস্তিত্ব টিকিয়ে রাখতে’ নেতানিয়াহুকে সরানোর দাবি

‘দেশের অবস্থা শেষ’, কেন বললেন রুমিন ফারহানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : ‘মব’ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে তিনি বলেছেন, সরকার চায় মব থাকুক, এতে সরকারের অনেক লাভ। রুমিন ফারহানা বলেন, ‘দেশের অবস্থা শেষ। আপনি দেখেন ৩৭০টা না ৩৮০ টা মব হয়েছে গত ৩৬৫ দিনে। ৩৭০টা মব যদি ৩৬৫ দিনে হয়, ওই দেশে তো পাগলও বিনিয়োগ করবে না। ওই দেশে তো পাগলও বাস করতে চাইবে না।’

‘গত ৪০ বছরে একটা ভয়াবহ রকম ব্রেইন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে। শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে। সেটল হয়ে গেছে ওখানে। যে কয়জন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি। আমার কানে তো আসে। কথা হয় না। বন্ধুবান্ধবের মধ্যে তো কথা হয়। তারা দেশ ছেড়ে দিতে চাইছে’-যোগ করেন এই বিএনপি নেত্রী।

বর্তমান সরকার মবকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে–এমন অভিযোগ করে রুমিন ফারহানা বলেন, ‘এই যে ৩৬৫ দিনে ৩৭০টা মব হলো তার কারণ কি জানেন? কারণ সরকার ভেতর থেকে চায় মবটা থাকুক। এতে সরকারের অনেক লাভ। এই সরকারের তো কোনো তৃণমূলের কর্মী বাহিনী নাই। সরকারের তো কোনো দল নাই। সরকারের তো কোনো অঙ্গসংগঠন নাই। সরকার তাদের প্রয়োজন মতো যেই কাজটা করতে চায় কিন্তু করতে পারে না, মব দিয়ে সেই কাজটায় প্রেসার তৈরি করার একটা ভান করে। শাহবাগে বসে, যমুনার সামনে বসে, সরকার সেই কাজটা করে।’

এক্ষেত্রে মব রুখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন রুমিন, ‘নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে সেটা বলছি না। তবে নির্বাচন হলে আপনি একটা জবাবদিহিতামূলক সরকার পাবেন। নির্বাচন হলে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা হবে। নির্বাচন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানবে যে কারা অপরাধের সঙ্গে যুক্ত এবং যে দলটি নির্বাচিত হয়ে আসবে তারা যদি শক্ত অবস্থান নেয়, বিশ্বাস করেন দেশের চেহারা পালটাতে বেশিদিন লাগবে না।’

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit