ডেস্ক নিউজ : বয়েকা বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে প্রায় তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের বিক্ষুব্ধ শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেবর) বিকেল পৌনে ৩টা থেকে শুরু হওয়া অবরোধ এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল। এতে তেজগাঁও, মহাখালী, বনানী, কুড়িল, রামপুরা ও বাড্ডা সড়কে দীর্ঘ যানজটে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানের চালক, যাত্রী ও পথচারীরা। এসব সড়কে যানজটে আটকা পড়া যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৩৩